২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইতে একটি দেশের কর্মকর্তাদের সঙ্গে রহিমের বৈঠক: জবানবন্দি

দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম দুবাইতে একটি দেশের দূতাবাস এবং সে দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করে চট্টগ্রামের একটি আদালতে জবানবন্দি দিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 04:12 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

চট্টগ্রাম, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম দুবাইতে একটি দেশের দূতাবাস এবং সে দেশের গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা স্বীকার করে চট্টগ্রামের একটি আদালতে জবানবন্দি দিয়েছেন। বুধবার বিকেল সোয়া তিনটা থেকে সোয়া ৫টা পর্যন্ত মহানগর হাকিম মো. ওসমান গণির আদালতে তিনি ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। জবানবন্দিতে আবদুর রহিম বলেন, দুবাইভিত্তিক বাণিজ্য গ্র"প 'এআরওয়াই' এর আমন্ত্রণে তিনি তখন সস্ত্রীক দুবাই যান। সেখানে তিনি দক্ষিণ এশিয়ার একটি দেশের দূতাবাস ও ওই দেশের গোয়েন্দা সংস্থার উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। তবে রহিম দাবি করেন, এই বৈঠক দশ ট্রাক অস্ত্র চোরাচালান ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল না। ওই আলোচনা ছিল কেবলমাত্র ব্যবসায়িক। দুবাই সফরের আংশিক খরচ 'এআরওয়াই' গ্র"প বহন করেছে বলে তিনি জানান। এর আগে গ্রেপ্তার এনএসআই'র সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন আদালতে তার জবানবন্দিতে বলেন, অস্ত্রের চালানটি আনার ব্যাপারে দুবাইতে আবদুর রহিম বৈঠক করেন। তদন্ত কাজে সংশ্লিষ্ট সিআইডি'র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আবদুর রহিম নিজেকে না জড়িয়ে অনেকটা কৌশলে জবানবন্দি দিয়েছেন। মামলার সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়ই তিনি এড়িয়ে গেছেন। তিনি বলেন, জবানবন্দিতে অস্ত্রের চালান বা খালাস সম্পর্কে আগে থেকে রহিম কোনো তথ্যই জানতেন না বলে দাবি করেছেন। অস্ত্র আটকের পর তিনি বিষয়টি জানতে পারেন। আটকের পর এ বিষয় নিয়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার ফোনে কথাও হয় বলে তিনি জানান। সিআইডি কর্মকর্তা জানান, রহিম জবানবন্দিতে বিদেশি দূতাবাস এবং সে দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা উল্লেখ করলেও তাতে তৎকালীন জোট সরকারের কোনো মন্ত্রী বা সাবেক আমলার জড়িত থাকার কথা উল্লেখ করেননি। এ ছাড়া মামলায় গ্রেপ্তার অপর সাবেক গোয়েন্দা প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী অস্ত্র চোরাচালানের সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততার ব্যাপারে কোনো তথ্য জবানবন্দিতে উল্লেখ করেননি বলে উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, তবে অনেক কর্মকর্তার নাম তিনি প্রকাশ করেছেন। সিআইডির অপর এক কর্মকর্তা জানান, টিএফআই সেলে ছয় দিনের জিজ্ঞাসাবাদে আবদুর রহিম যে তথ্য দিয়েছেন তার অনেক কিছুই জবানবন্দিতে উল্লেখ করেননি। এদিকে এনএসআই'র সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকতকে সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এম আসাদুজ্জামানের আদালতে হাজির করে ৫ দিনের জন্য জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরী। আবেদনে বলা হয়, গ্রেপ্তার এনএসআই-এর সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিনের জবানবন্দিতে অস্ত্র চোরাচালানের ঘটনার সঙ্গে লিয়াকতের স