২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবিবিতে যুবকের লাশ উদ্ধার

জেলার পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদী থেকে বুধবার সকালে রবিউল ইসলাম (১৯) নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল উপজেলার মালঞ্চা গ্রামের প্রয়াত আব্দুল হামিদের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2009, 06:07 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

জয়পুরহাট, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার পাঁচবিবি উপজেলার ছোট যমুনা নদী থেকে বুধবার সকালে রবিউল ইসলাম (১৯) নামের এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল উপজেলার মালঞ্চা গ্রামের প্রয়াত আব্দুল হামিদের ছেলে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবিউল ছোট যমুনা নদী তীরবর্তী মেলার ঘাট গ্রামে অবস্থিত তার নানা বাড়ি থেকে মঙ্গলবার সকালে বের হয়। বুধবার সকালে নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। এরপর তার লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২১৪ ঘ.