২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতবিনিময় সফরে ঢাকায় ব্রিটিশ-বাংলাদেশি প্রতিনিধি দল

ব্রিটিশ-বাংলাদেশী পেশাজীবীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের আয়োজনে গত ২৪ মে প্রতিনিধি দলটি ঢাকা এসেছে বলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিটিশ-বাংলাদেশী পেশাজীবীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের আয়োজনে গত ২৪ মে প্রতিনিধি দলটি ঢাকা এসেছে বলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাঁচদিনের সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের শিক্ষাবিদ, সাংবাদিক, ছাত্র, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশ্লেষকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির ভূমিকা এবং সেদেশের সরকারের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়া যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার ও যুক্তরাজ্যের সমাজের বৈচিত্র্য সম্পর্কে গুরুত্বারোপ, সমাজের বিভিন্নস্তরে বাংলাদেশী কমিউনিটির অবদান, ইসলাম সম্পর্কে এই কমিউনিটির উদার চিন্তাধারা, বাংলাদেশী কমিউনিটি সম্পর্কে ভুল ধারণা- ইত্যাদি বিষয় তারা তুলে ধরবেন। সেই সঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ সম্পর্কে আরো গভীরভাবে জানার চেষ্টা করবেন। সফর শেষে তারা তাদের অভিজ্ঞতার কথা জানাবেন বাংলাদেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে। প্রতিনিধি দলে রয়েছেন লন্ডন টাইগার্স ফুটবল/স্পোর্টস ক্লাব এর প্রধান নির্বাহী মেসবা আহমেদ, টিভির জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান 'ব্লু পিটার' এর উপস্থাপক ব্রিটিশ-বাংলাদেশি কনি হক, এব্রাহীম কমিউনিটি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক ইস্ট লন্ডনের সমাজকর্মী ও ইউকে-ইন্দোনেশিয়ান ইসলামিক অ্যাডভাইজরি গ্র"পের সদস্য মোহাম্মদ বিলাল হোসেন, শীর্ষস্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি তরুণ উদ্যোক্তা আব্দুল কাইয়ুম জামাল খালিক, শীর্ষস্থানীয় ব্রিটিশ-বাংলাদেশি লেখক ও কমিউনিটি কর্মী রাবিনা খান, বিবিসি টেলিভিশনের উপস্থাপক, প্রযোজক ও সাংবাদিক বাংলাদেশি বংশোদ্ভূত তাসমিন লুসিয়া খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/এসকে/১৭৫৫ঘ.