২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বিডিআর সদস্যের লাশ উদ্ধার

ফেনীর ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে অফিস সহকারী হাবিলদার জাকির হোসেন ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ফেনী, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনীর ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে অফিস সহকারী হাবিলদার জাকির হোসেন ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের অফিসের পাশের একটি কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। জাকির পশ্চিম ছাগলনাইয়ার নজির আহমদের ছেলে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ফেনী সদর হাসপাতালে ময়না তদন্তের পর জাকির হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সারোয়ার জাহান জানান, মঙ্গলবার দুপুরে জাকিরের লাশের ময়না তদন্ত শেষ হয়। তবে তিনি কিভাবে মারা গেছেন সে ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩২ ঘ.