ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---প্রধান বিরোধী দল বিএনপি'র নাম উল্লেখ না করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, দলটি 'উদ্দেশ্য প্রণোদিতভাবে' বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে দাবি করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "মানুষ যখন একটু স্বস্তিতে আছে, তখন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিনা- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
সোমবার মন্ত্রীসভার বৈঠক শেষে বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তানজিম আহমদ এসব কথা বলেন।
বিএনপি'র রোববারের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, "শান্তিপূর্ণ সমাবেশের পর পুলিশের বারবার অনুরোধ স্বত্ত্বেও দলীয় কর্মীরা জনগণের চলাফেরা ও নিরাপত্তা বিঘি
bdnews24