২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজের মেয়ে নির্যাতন, চিত্রাভিনেত্রী নিশি গ্রেপ্তার

কাজের মেয়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগে চিত্রাভিনেত্রী নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য চিত্রাভিনেত্রী নার্গিস আক্তার নিশির বিরুদ্ধে কাজের মেয়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগ করেন। পরে পুলিশ উত্তরার ১৪ নম্বর সেক্টরের ৪৪ নম্বর ভবনের ষষ্ঠতলার ফ্ল্যাট থেকে বাসার কাজের মেয়ে রুনা আক্তার নুপুরকে (১৪) উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 05:29 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাজের মেয়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগে চিত্রাভিনেত্রী নিশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য চিত্রাভিনেত্রী নার্গিস আক্তার নিশির বিরুদ্ধে কাজের মেয়ের ওপর নির্যাতন চালানোর অভিযোগ করেন। পরে পুলিশ উত্তরার ১৪ নম্বর সেক্টরের ৪৪ নম্বর ভবনের ষষ্ঠতলার ফ্ল্যাট থেকে বাসার কাজের মেয়ে রুনা আক্তার নুপুরকে (১৪) উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।" তখনই নিশিকে গ্রেফতার করা হয় বলে তিনি জানান। মহিলা আইনজীবী সমিতির পরিচালক (আইন) অ্যাডভোকেট রেহেনা সুলতানা বলেন, একজন প্রতিবেশীর ফোন পেয়েই আমাদের সমিতি পুলিশকে সঙ্গে নিয়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। মেয়েটির শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে।" কিন্তু মামলা দায়েরের সময় পুলিশ নানা রকম টালবাহানা করে বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জের শোলাবাজার থেকে এক বছর আগে নুপুরকে বাসার কাজের জন্য নিয়ে আসা হয়। এরপর থেকে নানা অজুহাতে তার ওপর নির্যাতন চালানো হতো বলে নুপুর অভিযোগ করেছে। রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিশিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। নুপুরকে তেজগাঁও-এর ভিকটিম সাপোর্ট সেন্টার-এ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/২৩২৮ ঘ.