২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবম সংসদ নির্বাচনের কেন্দ্রওয়ারি ফল ওয়েবসাইটে

নবম জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রওয়ারি ফল ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওয়েবসাইটের ঠিকানা www.ecs.gov.bd।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রওয়ারি ফল ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ওয়েবসাইটের ঠিকানা www.ecs.gov.bd। সোমবার ইসি সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। নবম সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৩৫,২১৪টি। নির্বাচনের ফলাফল প্রকাশে স্বচ্ছতা ও গুরুত্বপূর্ণ দলিল হিসাবে কেন্দ্রওয়ারি এই ফলাফল ওয়েবসাইটে প্রকাশের পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। গত ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/টিআর/২৩০০ ঘ.