২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে আট 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় চাচাকে হত্যার অভিযোগে সোমবার সুনামগঞ্জে আট 'রাজাকারের' বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর গ্রামের উস্তার আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

সুনামগঞ্জ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় চাচাকে হত্যার অভিযোগে সোমবার সুনামগঞ্জে আট 'রাজাকারের' বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর গ্রামের উস্তার আলী। হাকিম হাসানুল ইসলামের মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্বম্ভরপুর থানাকে নির্দেশ দেন। মামলার আসামিরা হলেন, বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৭০), আব্দুল মুনাফ (৬৬), আব্দুল হান্নান (৬১), আব্দুল জলিল (৫৮), দিলু মিয়া (৬৪), উয়াইজ উদ্দিন, সদর উপজেলার বড়ঘাট গ্রামের মাহমুদ আলী (৭১) এবং ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাহাদুরপর গ্রামের নুরুল ইসলাম (৭৩)। উস্তার আলী অভিযোগ করেন, ১৯৭১ সালে তার চাচা কমরু মিয়া মুক্তিযুদ্ধে অংশ নেন। যুদ্ধ চলাকালে বাংলা ১৩৭৮ সনের ২৬ আষাঢ় রাতে বাড়িতে এলে আসামিরা তাকে ধরে নিয়ে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমএসবি/২১১৬ ঘ.