ঢাকা মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের সময় লুট করা ১৪২ রাউন্ড এসএমজির গুলি সোমবার উদ্ধার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে আটক করা হয়েছে বলে এক র্যাব কর্মকর্তা জানান।
র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-২-এর কর্মকর্তা এএসপি শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাত ১২ টা ৪০ মিনিটে বলেন, সোমবার রাত সাড়ে এগারোটার দিকে হাজারীবাগ লেদার টেকনোলজি কলেজের সামনে রিয়াদ কেব্ল নেটওয়ার্ক নামের একটি ডিশলাইন প্রতিষ্ঠানের অফিস থেকে গুলিগুলো উদ্ধার করা হয়ে।
তিনি জানান, আটক দু'জন হলো মো. রিয়াদ (২৫) ও জাভেদ হোসেন (২৬)।
র্যাব কর্মকর্তা বলেন, বিদ্রোহের পর কুড়িয়ে পেয়ে গুলিগুলো আটকরা নিজেদের কাছে রেখেছে বলে তারা স্বীকার করেছে। তারা এগুলো বিক্রির জন্য গ্রাহক খুঁজছিল।
২৫ ও ২৬ ফেব্র"য়ারির বিডিআর বিদ্রোহের ঘটনার পর বেশকিছূ অস্ত্র ও গোলাবারুদের হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো ২৪ বিডিআর সদস্য পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/০০৫৫ ঘ.
bdnews24