২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী: দেলোয়ার ও তিন আইনজীবীর লিভ-টু-আপিল দায়ের

সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবী 'লিভ টু আপিল' দায়ের করেছেন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্ল্লিষ্ট শাখায় তারা পৃথক দুটি 'লিভ টু আপিল' আবেদন দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 08:46 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবী 'লিভ টু আপিল' দায়ের করেছেন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্ল্লিষ্ট শাখায় তারা পৃথক দুটি 'লিভ টু আপিল' আবেদন দায়ের করেন। খোন্দকার দেলোয়ার হোসেনের কৌঁসুলি টিএইচ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৫ম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার 'লিভ টু আপিল' দায়ের করেছিল। কিন্তু গত ৩ মে সরকার সে আবেদন প্রত্যাহার করে নেন।" তিনি বলেন, খন্দোকার দেলোয়ার হোসেন এর আগেই এ মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। তার সে আবেদন মঞ্জুর করে আদলত এক মাসের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করতে বলেছিল। সুপ্রিম কোর্টের সে আদেশ অনুযায়ী লিভ টু আপিল দায়ের করা হয়েছে। কবে এর ওপর শুনানি অনুষ্ঠিত হবে জানতে চাইলে টিএইচ খান বলেন, "প্রধান বিচারপতি নির্ধারণ করে দেবেন কবে শুনানি অনুষ্ঠিত হবে। তবে আগামী জুন মাসের ২১ তারিখে শুনানি অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টর কোনো এখতিয়ার ছিলনা। আর এ বিষয়টি সুপ্রিম কোর্টের ইতিপূর্বে দায়ের করা অনেক মামলায় নিষ্পত্তি হয়ে গেছে। এসব কারণে দেলোয়ার হোসেন লিভ টু আপিল দায়ের করেছেন। গত ৪ মে প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বিএনপির মহাসচিব এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মুন্সী আহসান কবির, তাজুল ইসলাম ও কামরুজ্জামান ভুঁইয়ার পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে লিভ টু আপিল দায়ের করার আদেশ দেয়। আদেশে বলা হয়, বিষয়টিতে সাংবিধানিক ও জনগুরুত্বের প্রশ্ন জড়িত। তাই আবেদনকারীদের আগামী চার সপ্তাহের মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে 'লিভ টু আপিল' দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি এটিএম ফজলে কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। একইদিন রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি সরকার। তারপর থেকে রায়ের কার্যকারিতা স্থগিত হয়ে আছে। হাইকোর্ট রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনী ঘোষণা করেন। আদালত অবশ্য ওই সময়ে করা সরকারের জনস্বার্থে করা বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিল। হাইকোর্ট রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সকল কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্ট ওই আলোচিত রায়ের অভিমতে উলে