২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারের অর্থ যোগানে বাজেটে থোক বরাদ্দ থাকছে

যুদ্ধাপরাধীদের বিচার শুরুসহ পুরো বিচার প্রক্রিয়ায় অর্থের যোগান দিতে আগামী বাজেটে থোক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার বলেন, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত আগামী বাজেটের আগেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের প্রয়োজন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2009, 07:23 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার শুরুসহ পুরো বিচার প্রক্রিয়ায় অর্থের যোগান দিতে আগামী বাজেটে থোক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ তথ্য জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার বলেন, মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত আগামী বাজেটের আগেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের প্রয়োজন হবে। সোমবার সকালে যুদ্ধাপরাধীদের বিচার সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নয়টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। মুহিত বলেন, "বিচার প্রক্রিয়া কীভাবে শুরু হবে। আমাদের কী কী করণীয় এবং এর অর্থ কীভাবে আসবে সে বিষয় নিয়ে বিচার সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করেছি। তাদের যে অর্থের চাহিদা রয়েছে তা বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছি। এজন্য আগামী বাজেটে থোক বরাদ্দ থাকবে।" তিনি বলেন, "এসব প্রক্রিয়া যারা সম্পন্ন করবেন তাদের অনেক দায়িত্ব। এজন্য আমরা সতর্কতার সঙ্গে এগুচ্ছি।" বৈঠকে আইনমন্ত্রী শফিক আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবির, যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ক নাগরিক কমিশনের চেয়ারম্যান বিচারপতি গোলাম রাব্বানি উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত সেল ও ট্রাইব্যুনাল গঠন এবং প্রসিকিউটর নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ জন্য অনেক অর্থের প্রয়োজন। কারণ দেশি-বিদেশি অনেককেই এই বিচার প্রক্রিয়ায় জিজ্ঞাসাবাদ করতে হবে।" অর্থের সংস্থান নিশ্চিত করতেই অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করা হয় বলে তিনি জানান। যুদ্ধাপরধীদের বিচার ঠেকাতে নানামুখী চেষ্টা চলছে বলে যে অভিযোগ উঠেছে