২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে 'হিজবুত তাহরীর' এর সদস্য গ্রেপ্তার

ইসলামপন্থী সংগঠন 'হিজবুত তাহরীর' এর এক সদস্যকে রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা,২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ইসলামপন্থী সংগঠন 'হিজবুত তাহরীর' এর এক সদস্যকে রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আসলাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল দশটায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে কিছু পোস্টার ও লিফলেটসহ হিজবুত তাহরীর সদস্য নাফিজ সালামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এ ব্যাপারে আর কিছু জানাননি। আটক নাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ'র ছাত্র বলে পুলিশ জানিয়েছে। হিজবুত তাহরীর ইসলামের প্রাথমিক যুগে চালু হওয়া খেলাফত শাসন পুনঃপ্রবর্তনের কথা বলে থাকে। ইতিপূর্বে উগ্রপন্থী ও উস্কানিমূলক পোস্টার বিতরণের দায়ে বিভিন্ন স্বল্পপরিচিত ক্ষুদ্র সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএ/এসকে/২১৫৫ঘ.