২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"বাজেটে প্রত্যক্ষ কর বাড়ানো হচ্ছে" সংবাদের বিষয়ে একটি সংশোধনী

২৩ মে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত "বাজেটে প্রত্যক্ষ কর বাড়ানো হচ্ছে" শিরোনামে সংবাদে অনবধানতবশত একটি ভুল তথ্য পরিবেশিত হয়েছে। সিলেট প্রতিনিধি পরিবেশিত ওই খবরে বলা হয়েছে, রোববার সিলেটে এক প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত "বাজেটে প্রত্যক্ষ কর বাড়ানো হচ্ছে"- বলে উল্লেখ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৩ মে রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত "বাজেটে প্রত্যক্ষ কর বাড়ানো হচ্ছে" শিরোনামে সংবাদে অনবধানতবশত একটি ভুল তথ্য পরিবেশিত হয়েছে। সিলেট প্রতিনিধি পরিবেশিত ওই খবরে বলা হয়েছে, রোববার সিলেটে এক প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত "বাজেটে প্রত্যক্ষ কর বাড়ানো হচ্ছে"- বলে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে, অর্থমন্ত্রী প্রত্যক্ষ কর অর্থাৎ আয়কর হার বাড়ানোর কোন ঘোষণা দেননি। বরং তিনি প্রত্যক্ষ করের আওতা বাড়িয়ে অতিরিক্ত করদাতাকে এনে এবং কর প্রদানকে সহজ করে এই খাতে রাজস্ব আয় বাড়ানোর কথা বলেছেলিন। জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো ব্যাখ্যার আলোকে আমরা এ সংশোধনী প্রকাশ করছি। এ ভুলজনিত অসুবিধার জন্য আমরা দুঃখিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২০০৩ঘ.