২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে লঘুচাপটি নিম্নচাপে পরিণত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে সামান্য উত্তর দিকে সরে গেছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে শনিবার বলা হয়, এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে সরে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে সামান্য উত্তর দিকে সরে গেছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে শনিবার বলা হয়, এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে সরে যেতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘের সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে এতে বলা হয়। বুলেটিনে বলা হয়, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের চারপাশে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বুলেটিনে বলা হয়, শনিবার রাত ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৭৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম এবং মংলা সমুদ্র বন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল (১৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ)। বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শনিবার দুপুরে নিম্নচাপে পরিণত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিআর/২৩২৭ ঘ.