২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে খাদ্য পরিদর্শক লাঞ্ছিত

নিুমানের ধান গুদামে না নেওয়ায় সুনামগঞ্জের এক খাদ্য পরিদর্শক যুবলীগ কর্মীর হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খাদ্য গুদামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

সুনামগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিুমানের ধান গুদামে না নেওয়ায় সুনামগঞ্জের এক খাদ্য পরিদর্শক যুবলীগ কর্মীর হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খাদ্য গুদামে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খাদ্য পরিদর্শক নাসির উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ফজলুল হক গুদামে দেওয়ার জন্য ৭০/৮০ মণ ধান আনেন। ধানগুলো নিুমানের হওয়ায় তিনি তা নিতে অস্বীকৃতি জানান। শনিবার সন্ধ্যায় ফজলুল হক উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন এবং যুবলীগ নেতা ইউপি সদস্য রঞ্জু মুখার্জিকে নিয়ে আবার এসে ধান নেওয়ার কথা বললে নাসির উদ্দিন অস্বীকৃতি জানান। এরপর তারা তাকে মারধর শুরু করেন। এক পর্যায়ে তাকে লাথি মেরে চেয়ার থেকে মেঝেতে ফেলে দেন। তবে যুবলীগ নেতা হাফিজ উদ্দিন ও রঞ্জু মুখার্জি মারধরের কথা অস্বীকার করে বলেন, "মারামারি নয়, কথা কাটাকাটি হয়েছিল। পরে দলের সিনিয়র নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেন।" তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, "আমি ঘটনাস্থলে গিয়ে ওই কর্মকর্তাকে দেখে এসেছি। লিখিত অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।" উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান বলেন, "আমি উপজেলার বাইরে অবস্থান করছি। আমাকে কেউ এখনও বিষয়টি জানায়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.