২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে সুদান গেছে ২৮০ পুলিশ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার জন্য সুদানের দারফুর গেছে পুলিশের ২৮০ সদস্য। এ নিয়ে এ পর্যন্ত পুলিশের মোট ১ হাজার ৬২ সদস্য জাতিসংঘ শান্তি মিশনের আওতায় যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে কর্মরত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার জন্য সুদানের দারফুর গেছে পুলিশের ২৮০ সদস্য। এ নিয়ে এ পর্যন্ত পুলিশের মোট ১ হাজার ৬২ সদস্য জাতিসংঘ শান্তি মিশনের আওতায় যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার ও শুক্রবার রাতে বানএফপিউ-২ ও বানএফপিউ-৩ নামে দুটি কন্টিনজেন্টে ২৮০ পুলিশ সদস্য সুদানের দারফুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এই দু'টি কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট লুৎফর রহমান মণ্ডল ও দেবদাস ভট্টাচার্য। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ পুলিশের অবস্থান শীর্ষে। এছাড়া দারফুর মিশনে যোগ দিতে বুধবার রাত ও শুক্রবার সেনাবাহিনীর সেক্টর রিজার্ভ ইনফ্যান্ট্রি কোম্পানি- ১ ও মুভকন প্লাটুন- ১ নামে ২১২ সেনা সদস্যের দু'টি কন্টিনজেন্ট ঢাকা ত্যাগ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/টিআর/২০৪০ ঘ.