ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে আদিবাসী কোয়ালিশন ফোরাম। এক গোলটেবিল বৈঠকে এই দাবি জানানো হয়।
রাজধানীর বিয়াম মিলনায়তনে শনিবার সকালে 'আদিবাসী বান্ধব বাজেট ভাবনা' শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা এ দাবি জানান।
এতে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের মূখপাত্র অধ্যাপক মেসবাহ কামাল। তিনি তার প্রবন্ধে সারা দেশের আদিবাসীদের বর্তমান অবস্থা তুলে ধরেন।
আলোচনায় বক্তারা আদিবাসীদের শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বাজেট বরাদ্দের দাবি জানিয়ে বলেন, এই বরাদ্দ বৃদ্ধি করতে হবে। বাজেটের অর্থ সুষ্ঠুভাবে বিতরণের স্বার্থে আদিবাসী প্রতিনিধিদের সম্পৃক্ত করা প্রয়োজন।
গোল টেবিল আলোচনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রমোদ মানকিন, সাংসদ ফজলে হোসেন বাদশাসহ আদিবাসী নেতারা বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৭৫০ ঘ.
bdnews24