২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক্সক্লুসিভকারাবন্দিদের আইটি প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব সিসকো'র

কার্যকর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের কারাবন্দিদের তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কিং জায়ান্ট সিসকো সিস্টেমস। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2009, 11:38 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম টেলিকম প্রতিবেদক ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্যকর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের কারাবন্দিদের তথ্য-প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের নেটওয়ার্কিং জায়ান্ট সিসকো সিস্টেমস। স্কুল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিক কম্পিউটার ট্রাবলসুটিং ও হার্ডওয়ার বিষয়ক শিক্ষা চালুরও প্রস্তাব দিয়েছে তারা। সিসকোর দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক লোকেশ মেহরা বুধবার এক টেলিফোন সাক্ষাৎকারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কারা মহাপরিদর্শককে বন্দিদের জন্য একটি তথ্য-প্রযুক্তি কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব দিয়েছেন। মেহরা বলেন, "এর লক্ষ্য সমাজে ফেরার পর তাদের চাকরিযোগ্য করে তোলা।" তিনি বলেন, "স্কুল ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় মৌলিক পিসি ট্রাবলসুটিং ও হার্ডওয়ার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ চালুর জন্যও আমরা শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব দিয়েছি। আমরা বাংলাদেশের সব শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সহ ২৫টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি।" ক্ষমতাসীন আওয়ামী লীগের 'ডিজিটাল বাংলাদেশ' গড়ার নির্বাচনী প্রতিশ্র"তি বাস্তবায়নে তথ্য-প্রযুক্তি শিক্ষার প্রতি সরকারের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বলেও মনে করেন এই কর্মকর্তা। তথ্য প্রযুক্তির দক্ষ প্রশিক্ষক গড়ে তুলতে ইতোমধ্যে সিসকো ৪০ জনকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছে বলে জানান মেহরা। সিসকোর দুটি আঞ্চলিক একাডেমির একটি- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই প্রশিক্ষণের আয়োজন করে। মেহরা আরও জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যদের প্রযুক্তিতে দক্ষতা বাড়াতেও সিসকোর পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে দেশে সিসকোর দুটি আঞ্চলিক, ১৮টি স্থানীয় এবং ১২টি 'আইটি এসেনশিয়াল' একাডেমি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/বিডি/এজে/ এএল/এসকে/২২৩৫ঘ.