২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে প্রতিবেশীর প্রহারে একজনের মৃত্যু

ছাগলে ধান খাওয়ায় মৌলভীবাজার সদর উপজেলায় প্রতিবেশীর প্রহারে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার গন্ধর্বপুর গ্রামে এ ঘটনায় নিহত হন বাদশা মিয়া (৪৫) নামের এক কৃষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

মৌলভীবাজার, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছাগলে ধান খাওয়ায় মৌলভীবাজার সদর উপজেলায় প্রতিবেশীর প্রহারে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার গন্ধর্বপুর গ্রামে এ ঘটনায় নিহত হন বাদশা মিয়া (৪৫) নামের এক কৃষক। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমুল্য কুমার চৌধুরী জানান, বাদশা মিয়ার একটি ছাগল প্রতিবেশী রুবেলদের ক্ষেতের ধান খেয়ে ফেলে। এ কারণে রুবেল বাদশা মিয়ার ছাগলটি তাদের বাড়িতে নিয়ে আটকে রাখে। এদিকে রুবেলদের বাড়ির লোকজনের অগোচরে বাদশা মিয়া তার ছাগলটি নিয়ে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে রুবেল ও তার ৩/৪ ভাই রাস্তায় ধরে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করলে ঘটনাস্থলে বাদশা মারা যান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.