২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৈত্রী এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তনে ঢাকার প্রস্তাব

ঢাকা-কলকতা যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তনের জন্য বাংলাদেশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালক মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় কর্তৃপক্ষ প্রস্তাবটি অনুমোদন করলে নতুন সময়সূচি দুই মাসের মধ্যে কার্যকর করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 04:44 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-কলকতা যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তনের জন্য বাংলাদেশ ভারতীয় কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে। বাংলাদেশ রেলওয়ের মহা-পরিচালক মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয় কর্তৃপক্ষ প্রস্তাবটি অনুমোদন করলে নতুন সময়সূচি দুই মাসের মধ্যে কার্যকর করা হবে। বাংলাদেশের খসড়া প্রস্তাব অনুযায়ী, বর্তমানের ১৩ ঘন্টার পরিবর্তে ট্রেনটি এর গন্তব্যে ১১ ঘন্টায় পৌঁছবে বলে তিনি জানান। বেলায়েত হোসেন বৃহস্পতিবার বলেন, কাস্টমস এবং অভিবাসনের আনুষ্ঠানিকতা শেষ হতে বর্তমানের সাড়ে চার ঘন্টার বদলে লাগবে তিন ঘন্টা দশ মিনিট। অতিরিক্ত মহাপরিচালক কাজী আসাদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শুক্রবার বলেন, নতুন প্রস্তাব অনুযায়ী, মৈত্রী এক্সপ্রেস ঢাকা সেনানিবাস স্টেশন থেকে বাংলাদেশ সময় শনিবার সকাল ৭টা ৩৫ মিনিটে ছাড়বে। কলকাতা পৌঁছবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। ওই ট্রেনটি ঢাকার উদ্দেশে ভারতীয় রোববার সময় সকাল ৭টা ১০ মিনিটে রওনা দেবে বলে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এটি সেনানিবাস স্টেশনে পৌঁছবে। তিনি বলেন, "ভারতীয় পক্ষ আমাদের প্রস্তাব নীতিগতভাবে মেনে নিতে সম্মত হয়েছে।" বর্তমানে মৈত্রী এক্সপ্রেস কলকাতা রওনা দেয় শনিবার সকাল সাড়ে আটটায়। গন্তব্যে পৌঁছাতে লাগে ১৩ ঘন্টা। ভারতীয় ট্রেনটি ঢাকার উদ্দেশে কলকাতা ত্যাগ করে ভারতীয় সময় শনিবার সকাল ৭টা ১০ মিনিটে। ট্রেনটি সেনানিবাস স্টেশনে পৌঁছায় ১৩ ঘন্টায়। পরদিন ট্রেনটি ফিরে যায়। প্রস্তাব অনুযায়ী, সীমান্ত স্টেশন গেদেতে ভারতীয় পক্ষের কাস্টমস ও অভিবাসন সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দুই ঘন্টা লাগবে। এদিকে সীমান্ত স্টেশন দর্শনায় কাস্টমস ও অভিবাসন সংক্রান্ত কর্মকাণ্ড সম্পন্ন করতে বাংলাদেশ কর্তৃপক্ষের এক ঘন্টা দশ মিনিট লাগবে বলে প্রস্তাবে বলা হয়। মৈত্রী এক্সপ্রেস যাত্রীদের আকর্ষণ করতে পারছে না। কাস্টমস ও অভিবাসন সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সাড়ে চার ঘন্টা লাগে বলে। এর মধ্যে দুই ঘন্টা লাগে দর্শনায়। আর গেদেতে লাগে আড়াই ঘন্টা। এখন গড়ে ৭৫ যাত্রী ট্রেনটিতে যাতায়াত করে থাকে। অথচ ট্রেনে আসন রয়েছে চার শ'রও বেশি। ১২ থেকে ১৪ মে পর্যন্ত নয়া দিল্লীতে অনুষ্ঠিত আন্তসরকার রেলওয়ে বৈঠকে ঢাকা প্রস্তাব দেয় যে বাংলাদেশি ট্রেনটি কলকাতা পৌঁছবে শনিবার। ফিরে আসবে রোববার। বাংলাদেশ আরো প্রস্তাব দেয় যে শনিবারের বদলে ভারতীয় ট্রেনটির মঙ্গলবার রওনা দেওয়া উচিত। আর ফিরে যাওয়া উচিত বুধবার। আসাদ উল্লাহ বলেন, ভারতীয় পক্ষ আমাদের জানিয়েছে যে ট্রেনের সময়সূচি পরিবর্তনের জন্য তাদের আরো জনশক্তির প্রয়োজন রয়েছে। ঢাকা ও কলকাতার মধ্যে দূরত্ব ৫৩৮ কিলোমিটার। এর মধ্য ৪১৮ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। আর ভারতে রয়েছে ১২০ কিলোমিটার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/২১৪০ ঘ.