ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নতুন করে রোহিঙ্গা শরণার্থীর অনুপ্রবেশের খবরে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সীমান্তে নজরদারি জোরদার করেছে।
কক্সবাজারের স্থানীয় অধিবাসী ও সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত তিনদিনে প্রায় এক হাজার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা অভিযোগ করছে, মিয়ানমারের সামরিক জান্তা তাদের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
পরিবারের পাঁচ সদস্য নিয়ে ছোট একটি নৌকায় করে নাফ নদী পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন সৈয়দ আলম নামের এক রোহিঙ্গা মুসলমান।
তিনি বললেন, "তারা আমাদের বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সেইসঙ্গে হুমকি দিয়ে বলেছে ফিরে আসলে পরিণতি আরো খারাপ হবে।"
কক্সবাজারে সাংবাদিকদের তিনি জানান, রাখাইন রাজ্য থেকে মুসলমানদের উচ্ছেদ করা হচ্ছে। সেনা বাহিনীর একটি গ্যারিসন প্রতিষ্ঠার জন্য জায়গা খালি করতে সা
bdnews24