২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল ও বাগেরহাটে ২৩৫ জন গ্রেপ্তার

নড়াইল ও বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চলে। এদের মধ্যে নড়াইলে ৭৯ জন এবং বাগেরহাটে ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 09:56 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

ঢাকা, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল ও বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এ অভিযান চলে। এদের মধ্যে নড়াইলে ৭৯ জন এবং বাগেরহাটে ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। নড়াইল: জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তারা জানান, বুধবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভূক্ত ৭৯ আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে নড়াইল সদর থানায় ২৬ জন, লোহাগড়ায় ২৬ জন, কালিয়ায় ১৭ জন ও নড়াগাতিতে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নড়াইলের পুলিশ সুপার কামরুল আহসান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। বাগেরহাট: জঙ্গি, চরমপন্থী ও সন্ত্রাসী গ্রেপ্তার, চাঁদাবাজ দমন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বাগেরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫৬ ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ আলী ফকির শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় বিভিন্ন মামলায় অভিযুক্ত এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।" তবে পুলিশ কোন আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এফএফ/এমএসবি/১৬০১ ঘ.