২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ২ জনকে জবাই করে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিতে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে পুলিশ ও বিডিআর সদস্যরা লাশ দুটি উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 06:28 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

কুষ্টিয়া, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তিতে জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সকালে পুলিশ ও বিডিআর সদস্যরা লাশ দুটি উদ্ধার করে। বিডিআরের ৩২ রাইফেলস ব্যাটালিয়নের প্রাগপুর বিওপি'র ইনচার্জ নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দৌলতপুরের মহিষকুণ্ডি ইউনিয়নের মাঠপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মৃত রমিজ হোসেনের ছেলে পাঞ্জাব মালিথাকে (৪৮) জবাই করে।" শুক্রবার সকালে ১৫২ নম্বর সীমানা পিলারের কাছ থেকে বিডিআর সদস্যরা তার লাশ উদ্ধার করে। পাঞ্জাব মালিথা একজন চিহ্নিত চোরাচালানি বলে বিডিআর কর্মকর্তা নাসির দাবি করেন। এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২ টার দিকে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী মিরপুরের মালিহাদ গ্রামে রশিদ (২৪) নামের এক ব্যক্তিতে তার বাড়ি থেকে ডেকে বিলের ধারে নিয়ে জবাই করে। শুক্রবার সকালে এলাকাবাসী বিলের কাছে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মিরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি জানান, রশিদ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জনযুদ্ধের ক্যাডার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩২ ঘ.