ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'মেমোরিয়াল ডে' উপলক্ষে আগামী রোববার যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাসের বিভিন্ন শাখা বন্ধ থাকবে।
দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার বলা হয়, দিবসটি উপলক্ষে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার শাখা বন্ধ থাকবে।
'মেমোরিয়াল ডে' যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিনগুলোর মধ্যে একটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮১৬ ঘ.
bdnews24