জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হল থেকে বৃহস্পতিবার সকালে সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী ইসমাইল হোসেন সুমনকে একটি চাপাতিসহ আটক করে পুলিশ।
পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদ।
তিনি জানান, সকাল ১১ টার দিকে সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সুমন ১২ ইঞ্চি লম্বা একটি চাপাতিসহ পরীক্ষা দিতে হলে যান। বিভাগের শিক্ষক সাবিনা শারমিন তার কাছে চাপাতি দেখে বিষয়টি তাকে (প্রক্টর) জানান। পরে তিনি পুলিশ নিয়ে সুমনকে আটক করেন।
প্রক্টর জানান- জিজ্ঞাসাবাদে সুমন নিজেকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছে। পরে তাকে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩২ ঘ.
bdnews24