২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালবৈশাখী ঝড়ে সুনামগঞ্জে বাজার লণ্ডভণ্ড

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে একটি বাজারের ১০টি দোকানঘর উড়ে গেছে। ঝড়ের সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 09:52 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

সুনামগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ওপর দিয়ে বৃহস্পতিবার দুপুরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে একটি বাজারের ১০টি দোকানঘর উড়ে গেছে। ঝড়ের সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ বলেন, বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঝড় শুরু হয়। ১৫ মিনিট স্থায়ী ঝড়ে উপজেলার সাচনাবাজরের দুটি অটো রাইসমিল, দুটি হোটেল, কয়েকটি মুদী দোকানসহ প্রায় ১০টি দোকান উড়িয়ে নিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৫৬ ঘ.