২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা বটমূলে বোমা হামলা মামলায় আরো ৪ জনের সাক্ষ্যগ্রহণ

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় প্রত্যক্ষদর্শী আরো ৪ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন স্বপন কুমার দাস, মো. রেজা, অনিন্দ্য রহমান ও ওমর ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার মামলায় প্রত্যক্ষদর্শী আরো ৪ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন স্বপন কুমার দাস, মো. রেজা, অনিন্দ্য রহমান ও ওমর ফারুক। ২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একই আদালতে বিস্ফোরক আইনে দায়ের করা অপর একটি মামলার বিচারকাজ চলছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শাহ আলম তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৫ জনের সাক্ষ্য নেওয়া হলো। সাক্ষ্য গ্রহণকালে কারারুদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানসহ পাঁচ জনকে আদালতে হাজির করা হয়। জামিনপ্রাপ্ত মাওলানা আকবর হোসাইন আদালতে হাজিরা দেন। অপর আট আসামি পলাতক রয়েছে। আদালতের বিচারক এ এন এম বশির উল্লাহ এ হত্যা মামলায় আবারো সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন বৃহস্পতিবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩০০ ঘ.