বাগেরহাট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেতু ভেঙে পড়ায় বাগেরহাট-চিতলমারী সড়কে গাড়ি চলাচল বুধবার রাত থেকে বন্ধ রয়েছে।
রাতে ওই সড়কের ফুলতলা এলাকায় বেইলি সেতু ভেঙে পড়ে বলে জানিয়েছেন বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী লক্ষ্মীকান্ত ঘরামী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাগেরহাটের মুনিগঞ্জ থেকে ৬ কিলোমিটার দূরে ফুলতলায় একটি কালভার্ট নির্মাণের কাজ চলছে। এ জন্য অস্থায়ী ভিত্তিতে একটি বেইলি সেতু স্থাপন করা হয়। বুধবার রাতে সেতুটির ওপর প্রায় কুড়ি টন ওজনের ধানবাহী একটি ট্রাক উঠলে সেতুটি ধসে পড়ে।"
সেতুটি মেরামত করে গাড়ি চলাচল স্বাভাবিক করতে কয়েকদিন লাগতে পাওে বলে লক্ষ্মীকান্ত ঘরামী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২০৬ ঘ.
bdnews24