২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলার বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া নামক স্থানে বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় জাহা নুরুল ইসলাম রনি (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2009, 05:49 AM

Updated : 26 Aug 2022, 11:30 AM

বাগেরহাট, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া নামক স্থানে বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় জাহা নুরুল ইসলাম রনি (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রনি শহরের আলীয়া মাদ্রাসা রোডের শেখ দেলোয়ার হোসেনের ছেলে। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়েম উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ছয়টার দিকে বাগেরহাট থেকে খুলনাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফকিরহাটের নওয়াপাড়া ট্রাফিক আইল্যান্ডে আঘাত করে। এতে বাসের হেলপার রনি ছিটকে বাইরে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।" পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১১৫০ ঘ.