২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় স্ত্রী হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

স্ত্রী হত্যার দায়ে নেত্রকোনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

নেত্রকোনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্ত্রী হত্যার দায়ে নেত্রকোনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. একরামুল হক চৌধুরী বুধবার এ রায় দেন। দণ্ডিত আলী হায়দার জজ মিয়া (৩৫) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাবিয়াখালী গ্রামের হাফিজ উদ্দিন আবু মণ্ডলের ছেলে। তার স্ত্রী নিহত জাহানারা বেগম (১৯) উপজেলার তেলাচি গ্রামের লালচানের মেয়ে। মামলার বিবরণে বলা হয়, আলী হায়দার জজ মিয়া বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকের জন্য জাহানারাকে মারধর করত। ২০০০ সালের ১২ ফেব্র"য়ারি রাত ১১টার দিকে সে স্ত্রীকে প্রচণ্ড মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে। এ ব্যাপারে জাহানারার বাবা লালচান মিয়া বাদী হয়ে পরদিন দুর্গাপুর থানায় জজ মিয়াসহ ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ জজ মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৫ ঘ.