সিলেট, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি হত্যা মামলায় সিলেটে তিনজনের মৃত্যুদণ্ড হয়েছে।
বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মাহবুবুল ইসলাম বুধবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খালোমুখ গ্রামের সাহেদ আহমদ, রুহুল আমিন ও আতিকুর রহমান।
এর মধ্যে প্রথম দু'জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আতিকুর রহমান পলাতক।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ কৌসুলী কিশোর কুমার কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৮ সালে আসামিরা সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার খালোমুখ গ্রামের গ্রামের রিমা বেগমকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে।"
এ ঘটনায় গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক তাপস সরকার একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.
bdnews24