২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা বোমা হামলা মামলায় আরও একজনের সাক্ষ্য

রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় আরো একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ মঙ্গলবার হামলায় আহত জাহাঙ্গীর হোসেনের সাক্ষ্য নেন । ২০০১ সালের পহেলা বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এই হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 06:39 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় আরো একজন আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ মঙ্গলবার হামলায় আহত জাহাঙ্গীর হোসেনের সাক্ষ্য নেন । ২০০১ সালের পহেলা বৈশাখ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এই হামলা চালানো হয়। এতে কমপক্ষে ১০ জন নিহত হয়। এ নিয়ে এই মামলায় চার জনের সাক্ষ্য নেওয়া হল। সাক্ষ্য নেওয়ার সময় মামলার কারাবন্দী আসামি হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইনও আদালতে হাজির ছিলেন। মামলার ৮ আসামি পলাতক রয়েছেন। একই আদালতে ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলারও বিচার চলছে। বুধবার এ মামলায় সাক্ষ্য নেওয়া হবে। এর আগে মামলায় বাদীসহ দু'জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/ডিডি/টিআর/০০৪২ ঘ.