২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার জন্য শিক্ষার্থীদের ২ ঘন্টা মীরপুর রোড অবরোধ

দুর্ঘটনায় দুই সহপাঠী আহত হওয়ায় রাজধানীর মীরপুর রোড মঙ্গলবার দুপুরে ২ ঘন্টা অবরোধ করে রাখে মীরপুর রোড মঙ্গলবার দুপুরে ২ ঘন্টা অবরোধ করে রাখে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় দুই সহপাঠী আহত হওয়ায় রাজধানীর মীরপুর রোড মঙ্গলবার দুপুরে ২ ঘন্টা অবরোধ করে রাখে মীরপুর রোড মঙ্গলবার দুপুরে ২ ঘন্টা অবরোধ করে রাখে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্ধ ছাত্র-ছাত্রীরা। বেলা তিনটার দিকে একটি বাসের ধাক্কায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উর্মি ও সাথী নামের দুই ছাত্রী আহত হন। এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। শাহনাজ নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, এরকম ঘটনা প্রায়ই ঘটছে। এই এলাকায় চারটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, একটি বিশ্ববিদ্যালয় থাকার পরেও রাস্তায় কোন ওভারব্রিজ নেই, কোন স্পিডবেকার নেই। রোগীদের স্বজনদের তো সবসময়েই ঝুঁকি নিয়ে রাস্তার অন্যপাশে ওষুধ কিনতে যেতে হয়।" শাহনাজ বলেন, ৪টি দাবি পূরণের জন্যে তারা রাস্তায় অবস্থান নেন। ঘটনাস্থলের কাছে একটি ফুট ওভারব্রিজ ও স্পিডবেকার স্থাপন, আহতদের চিকিৎসার খরচ প্রদান ও ঘাতক চালকের শাস্তি। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন,"ছাত্রছাত্রীদের দাবির বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।" বিকালে সাংসদ আসাদুজ্জামান খান কামাল এসে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে সোয়া পাঁচটার দিকে শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসআইটি/এসকে/২১৫৭ঘ.