২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিএনপির কর্মসূচিতে ছাত্রদলের দু'গ্র"পের সংঘর্ষ

সিলেটে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে মঙ্গলবার বিকেলে দলটির সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদলের দু'গ্র"পের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে ছুরিকাহত ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক পিন্টুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

সিলেট, মে ১৯ (বিডিনিউট টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে মঙ্গলবার বিকেলে দলটির সমর্থক ছাত্র সংগঠন ছাত্রদলের দু'গ্র"পের নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে ছুরিকাহত ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক পিন্টুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিদ্যুৎ সমস্যা নিরসনসহ বিভিন্ন দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে। বিএনপি নেতা সামসুজ্জামান জামানের সমর্থক ছাত্রদলের একটি গ্র"প এবং সাদেক আহমদের সমর্থক ছাত্রদলের আরেকটি গ্র"প পৃথকভাবে মিছিল বের করে। মিছিল দুটি নগরীর বন্দরবাজার মোড়ে মুখোমুখি হলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পিন্টু ছুরিকাহত হন। তিনি জামান সমর্থক গ্র"পের নেতা। সংঘর্ষে ৪/৫ জন কর্মী আহত হয়েছেন বলে জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আবদুল আহাদ খান জামাল জানান। হাসাপাতালে পিন্টু বিডিনিউট টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাদেক-নজিব গ্র"পের ক্যাডাররা আমাকে ছুরিকাহত করেছে।" সিলেট জেলা বিএনপি নেতা আলী আহমদ বলেন, "মিছিলে দুই কর্মীর মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। আমরা বিষয়টি দেখছি।" মিছিল শেষে বিএনপি নেতারা নগরীর আদালত মোড়ে সমাবেশ করেন। বিএনপি নেতা আব্দুল গফ্ফারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, নোমান মাহমুদ, আব্দুল কাইয়ূম জালালী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৪ ঘ.