ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপনের মামলায় দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম বুধবার ঢাকার একটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করবেন।
তার আইনজীবী শ্রী প্রাণনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
সাবেক সাংসদ হাজি সেলিমের বিরুদ্ধে ৮ কোটি ৭০ লাখ ৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের মামলায় গত বছরের ২৭ এপ্রিল ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সিরাজুল ইসলাম তাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছিলেন।
হাইকোর্টের নির্দেশে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামীদের মধ্যে ইতোমধ্যে জাতীয় পার্টি (জেপি) নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক আইন প্রতিমন্ত্রী শাজাহান ওমর, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান, ড্যাব নেতা ডা. জাহিদ হোসেন ঢাকার বিভিন্ন বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/এফএফ/এজে/জিএনএ/এইচএ/১৯৩৬ ঘ.
bdnews24