২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় চার 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুণ্ঠনের অভিযোগে বরগুনায় চার 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার পাথরঘাটা উপজেলার মাদারতলী গ্রামের মানিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

বরগুনা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুণ্ঠনের অভিযোগে বরগুনায় চার 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন জেলার পাথরঘাটা উপজেলার মাদারতলী গ্রামের মানিক। হাকিম মো. আইজ উদ্দিন মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পাথরঘাটা থানাকে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ জানান, মঙ্গলবার সকালে তিনি মামলার নথি পেয়েছেন। মামলার আসামিরা হলেন- মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদারদের সহযোগী শান্তি কমিটির চেয়ারম্যান পাথরঘাটা উপজেলার মাদারতলী গ্রামের মো. খলিলুর রহমান (মৃত), তার ভাই মো. শাহজাহান মিয়া, মৌলভী আতাহার ও রাঙ্গা অহেদ। মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ২৫ আগস্ট দুপুরে আসামিরা বাদীর বাড়িতে এসে লুটপাট শেষে তার ভাই মোতালেব কেরানীকে হত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮৩৮ ঘ.