২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার তিন নদী রক্ষায় সরকারকে উকিল নোটিশ

ঢাকা ও এর আশেপাশের তিন নদী বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষাকে রক্ষা করার পদক্ষেপ গ্রহণ ও নদী তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নিতে সরকারকে উকিল নোটিশ দিয়েছে একটি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে ওই সংগঠনটির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ পরিকল্পনা সচিব, পরিবেশ সচিব, ভূমি সচিব, অর্থ সচিব, নৌ-পরিবহন সচিব, পানি সম্পদ সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার ডিসি ও ডিএমপি কমিশনারের কাছে এই নোটিশ পাঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও এর আশেপাশের তিন নদী বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষাকে রক্ষা করার পদক্ষেপ গ্রহণ ও নদী তীরের অবৈধ দখলদারদের উচ্ছেদের ব্যবস্থা নিতে সরকারকে উকিল নোটিশ দিয়েছে একটি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার হিউম্যান রাইটস্ অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে ওই সংগঠনটির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ পরিকল্পনা সচিব, পরিবেশ সচিব, ভূমি সচিব, অর্থ সচিব, নৌ-পরিবহন সচিব, পানি সম্পদ সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকার ডিসি ও ডিএমপি কমিশনারের কাছে এই নোটিশ পাঠান। মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নদীগুলোকে রক্ষার জন্য চার দিনের সময় দিয়ে এই নোটিশ দিয়েছি। এর মধ্যে সরকার কার্যকর কোন পদক্ষেপ না নিলে আগামী সপ্তাহে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে।" নোটিশে বলা হয়, জলাধার আইন অনুযায়ী নদীর স্বাভাবিক অবস্থা পরিবর্তন করা অবৈধ। কিন্তু অবৈধ দখলদাররা মাটি ভরাট এবং অস্থায়ী ও স্থায়ী স্থাপনা তৈরি করে নদীর স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ঢাকার প্রাণ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা নদী এখন প্রায় মৃত হিসেবে পরিচিত। অতিমাত্রায় দূষণের কারণে এ নদীর পানিতে প্রায় কোনো জলজ প্রাণীই এখন বাঁচে না। শিল্পসহ বিভিন্ন দূষণ ও দখলে তুরাগ ও শীতলক্ষার অবস্থাও শোচনীয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৮৫৬ঘ.