বাগেরহাট, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরের চাকরিচ্যুত ডক শ্রমিকদের বকেয়া পরিশোধে বিলুপ্ত মংলা বন্দর ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ডের অনুকূলে ঋণ হিসাবে ১৪ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
এ টাকা দিয়ে এক হাজার ৭৫৮ জন ডক শ্রমিকের মোট প্রাপ্য বকেয়ার ৭৫ শতাংশ পরিশোধ করা হবে। মংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক ট্রাফিক মাহাবুব উল্লাহ অর্থ ছাড় করাতে ঢাকায় গেছেন বলে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা।
বকেয়ার দাবিতে চাকরিচ্যুত শ্রমিকরা প্রায় আট মাস ধরে আন্দোলন করে আসছিলেন।
মংলা বন্দরের কর্তপক্ষের সদস্য (অপারেশন) লুৎফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠির বক্তব্য অনুযায়ী মংলা বন্দর কর্তৃপক্ষকে এ অর্থ আগামী ২০ বছরে শতকরা পাঁচ ভাগ সুদসহ পরিশোধ করতে হবে।"
মংলা বন্দর শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক একেএম শাহাবুদ্দিন বলেন, "নৌ পরিবহণ মন্ত্রণালয়ের ওই চিঠিতে ডক শ্রমিকদের বাকি ২৫ ভাগ বকেয়া টাকা পরিশোধের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লে
bdnews24