২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গঠনতন্ত্র জমার সময় বাড়াতে আইনে সংশোধনী আনতে প্রস্তুত কমিশন

রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা বাড়াতে প্রয়োজনে বিদ্যমান আইনে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে সোমবার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 09:04 AM

Updated : 26 Aug 2022, 11:29 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা বাড়াতে প্রয়োজনে বিদ্যমান আইনে সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) মিলনায়তনে সোমবার ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সিইসি বলেন, "রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুযায়ী আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে হবে। এ সময়ের মধ্যে দলীয় কাউন্সিল শেষ করে সংশোধিত গঠনতন্ত্র জমা দিতে না পারলে সময় বাড়ানোর জন্য বিদ্যমান আইনে সংশোধনী আনতে হবে।" তিনি বলেন, "দলগুলো সময় চেয়ে আমাদের কাছে আবেদন করলে প্রয়োজনে গণপ্রতিনিধিত্ব আদেশে (রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা) সংশোধনী আনা হবে।" গত নভেম্বরে নির্বাচন কমিশনে দলের অস্থায়ী গঠনতন্ত্র জমা দিয়ে ৩৯টি রাজনৈতিক দল নিবন্ধিত হয়। তখন তারা নবম সংসদের অধিবেশন বসার ছয় মাসের (২৫ জানুয়ারি থেকে ২৫ জুলাই) মধ্যে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার অঙ্গীকার করে। তবে স