২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কংগ্রেস জয়ী হওয়ায় পানি হিস্যা আদায়ে সুবিধা হবে: রমেশ

ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস বিজয়ী হওয়ায় পানির হিস্যা আদায়ে বাংলাদেশের সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। রোববার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ও ভাগ্যকুলের নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে ভাগ্যকুল হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 06:33 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

মুন্সীগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের লোকসভা নির্বাচনে কংগ্রেস বিজয়ী হওয়ায় পানির হিস্যা আদায়ে বাংলাদেশের সুবিধা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। রোববার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ও ভাগ্যকুলের নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে ভাগ্যকুল হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। শ্রীনগরে পদ্মার ভাঙন কবলিত এলকায় জরুরি প্রকল্প গ্রহণসহ স্থায়ীভাবে ভাঙন রোধে শিগগিরই প্রায় ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী। আওয়মী লীগ নেতা গাজী সামসুদ্দিনের সভাপতিত্বে জনসভায় স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫০ ঘ.