ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, মানবাধিকারের বিষয়টিকে গুরুত্ব দেয় বলেই র্যাব সদস্যরা মিরপুরে জঙ্গি মিজানের স্ত্রীকে গ্রেপ্তারের সময় ধৈর্য্যরে পরিচয় দিয়েছে।
রোববার সকালে র্যাবের প্রধান কার্যালয়ে মানবাধিকার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেডক্রস (আইসিআরসি) ও র্যাব-এর উদ্যোগে দিনব্যপী এ কর্মশালা সকাল সাড়ে ৯টায় শুরু হয়। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল' লিংকিং উইথ ডোমেসটিক ল' শীর্ষক এ কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন আইসিআরসির ঢাকা মিশনের প্রধান ফিন রুডা।
হাসান মাহমুদ বলেন, সব প্রস্তুতি থাকার পরও ওই অভিযানে র্যাব অনেক ধৈর্য্যরে পরিচয় দিয়েছে। মিজানের স্ত্রী বোমার বিস্ফোরণ ঘটানোর পরও র্যাব কোন আক্রমণাত্মক ব্যবস্থা না নিয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিয়েছে। ফলে মিজানের দুই শিশু সন্তানসহ অনেকের জীবন রক্ষা পেয়েছে।
ফিন রুডা তার সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে র্যাবকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, রেডক্রস সবসময় মানুষের কল্যাণে কাজ করে যায়। তিনি সন্ত্রাস দমনে র্যাবের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল রেজানুর রহমান খান, লিগ্যাল এন্ড মিডিয়া উইং'এর পরিচালক একে অজাদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের ৩০ জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এইচএ/২৩০০ ঘ.
bdnews24