২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ট্রাক-ক্যাব সংঘর্ষে দু'জন নিহত

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় শুক্রবার সন্ধ্যায় ট্রাক-ট্যাক্সি ক্যাব সংঘর্ষে দু'জন নিহত ও একজন আহত হয়েছেন। ছিনতাই করে পালানোর সময় ক্যাবসহ ছিনতাইকারীরা দুর্ঘটনার শিকার হয় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 06:20 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় শুক্রবার সন্ধ্যায় ট্রাক-ট্যাক্সি ক্যাব সংঘর্ষে দু'জন নিহত ও একজন আহত হয়েছেন। ছিনতাই করে পালানোর সময় ক্যাবসহ ছিনতাইকারীরা দুর্ঘটনার শিকার হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন ক্যাব চালক শাহীন (৩৫) এবং শাহীনের স্ত্রীর বড়ভাই সেন্টু (৩৮)। আহত সবুজ (২৬) নামে এক ক্যাবযাত্রীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত ক্যাব চালক শাহীনের খালাতো ভাই। এ ছাড়া অপর একজন দুর্ঘটনার পর পালিয়ে গেছে বলেও পুলিশ জানিয়েছে। শাহ আলী থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর বেড়িবাঁধ নবাবের বাগ এলাকায় একটি হলুদ ট্যাক্সি ক্যাবের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ক্যাবচালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত হন একজন। ছিনতাইয়ের পর ওই চারজন ট্যাক্সি ক্যাবটিতে পালানোর সময় ট্রাকের মুখোমুখী হন বলে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/০০১৬ ঘ.