ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ সমন্বিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে রাজধানী জুড়ে টহল দিচ্ছে অন্তত ৩ হাজার পুলিশ সদস্য।
রাতে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এর আগে রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বৃহস্পতিবার এ সমন্বিত অভিযানের ঘোষণা দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ। ওই দিন আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
রাতে ঢাকা শহর জুড়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে পুলিশ ও র্যাব সদস্যরা তল্লাশি চালায়। এছাড়া পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের অনেকগুলো টহল গাড়িও টহল দিচ্ছে।
ব্যাবসায়ী আশফাক হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বনানী থেকে মালিবাগ যাওয়ার পথে অন্তত তিনবার তাকে তল্লাশি করেছে পুলিশ। তার ব্যাগ ও গাড়ির কাগজ পরীক্ষা করা হয় বলে তিনি জানান।
মহানর পুলিশ কমিশনার রাত পৌনে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন রাজধানী জুড়ে অন্তত তিন হাজার পুলিশ সদস্য নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। প্রতিটি থানা এলাকায় অন্তত তিনটি করে তল্লাশি চৌকি বসানো হয়েছে। মাঠে রয়েছেন মহিলা পুলিশ সদস্যরাও। কাজ করছে সাদা পোশাকের পুলিশ ও গোয়েন্দা পুলিশও। এছাড়া র্যাব সদস্যরাও কাজ করে যাচ্ছে।"
রাত পৌনে ১১টায় সমন্বিত অভিযানের তদারকিতে তিনি বাড্ডা থানা এলাকায় ছিলেন বলে জানান মহানগর পুলিশ প্রধান।
তিনি জানান, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও অভিযানের তদারকিতে মাঠে রয়েছেন।
এ অভিযান প্রসঙ্গে বৃহস্পতিবার পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স
bdnews24