২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দু'জন নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার দুপুরে বজ্রপাতে মহিলাসহ দু'জন নিহত হয়েছেন। এরা হলেন উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর মকরমপুর গ্রামের শামসুদ্দিন ( ৮০) ও নতুন মকরমপুর গ্রামের চেনবানু (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

চাঁপাইনবাবগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শুক্রবার দুপুরে বজ্রপাতে মহিলাসহ দু'জন নিহত হয়েছেন। এরা হলেন উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর মকরমপুর গ্রামের শামসুদ্দিন ( ৮০) ও নতুন মকরমপুর গ্রামের চেনবানু (৪৫)। আলীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, দুপুর ১২টার দিকে প্রবল বর্ষণের সময় শামসুদ্দিন বাড়ির পাশে কাজ করছিলেন এবং চেনবানু মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তারা মারা যান বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫১ ঘ.