২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ১২ ডাকাত গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে বৃহস্পতিবার রাতে আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করার পর পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 01:26 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

টাঙ্গাইল, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে বৃহস্পতিবার রাতে আন্তঃজেলা ডাকাত দলের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করার পর পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে আটটি রামদা, চাপাতি, ছুরি, ২৯ টি মোবাইল সেট ও নগদ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের রাজ্জাক (৩২), কুমিল্লার আলমগীর হোসেন (৩৫), ময়মনসিংহের ফজলু মিয়া (২৫), মাসুদ (৩০), কালাম (৩২), মাদারীপুরের ফারুক (৩৮), হবিগঞ্জের শফি (২৬), টাঙ্গাইলের দেলোয়ার (২৮), বরগুনার কোরবান (২৫), চাঁদপুরের রমজান (২৫), রাজধানীর মিরপুর এলাকার হোসেন (২৪), গোপালগঞ্জের দিপু (২৫)। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঢাকার মহাখালী থেকে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে যাত্রী হয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে ছাড়া ধলেশ্বরী পরিবহনের একটি বাসে ওঠে নয় ডাকাত। মির্জাপুরের গোড়াই চেকপোস্ট ছেড়ে আসার পর ডাকাতরা চালক মজিদকে মারধর করে তাকে সরিয়ে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনসেট লুট করে পাকুল্লার আছিমতলা পেট্রোল পাম্পের কাছে নেমে যায়। ডাকাতির সময় বাধা দিলে ডাকাতদের হামলায় আহত হন এক যাত্রী। পুলিশ সুপার জানান, রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ডাকাতদের আরও তিন সহযোগী মাইক্রোবাসে করে বাসের পিছু নেয়। ডাকাতি করে নেমে যাওয়ার পর ডাকাতরা ওই মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ টাঙ্গাইল থেকে মির্জাপুরের গোড়াই পর্যন্ত পুরো এলাকায় পাহারা বসায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩২ ঘ.