২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আহত ব্যবসায়ীর মৃত্যু

নগরীতে বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত এক ব্যবসায়ী শুক্রবার ভোরে মারা গেছেন। তার নাম হাজী চান মিয়া (৪৫)। তিনি ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 05:13 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে আহত এক ব্যবসায়ী শুক্রবার ভোরে মারা গেছেন। তার নাম হাজী চান মিয়া (৪৫)। তিনি ইসলামপুরে কাপড়ের ব্যবসা করতেন। সূত্রাপুর থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুরের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শ্যামপুরের বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা চান মিয়াকে গুলি করে।" তিনি জানান, তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে মোহাম্মদপুরের নিরুপম হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএফ/এজে/১১১৫ ঘ.