২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিক-ব্যবসায়ী সংঘর্ষ-ভাঙচুর, আহত ১০

একজন শ্রমিককে লাঞ্ছিত করার ঘটনায় সাভারের জামগড়া এলাকায় ডিকে গ্র"প নামের একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুবদ্ধ শ্রমিকরা বৃহস্পতিবার পাশের একটি বিপণি বিতানে ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

সাভার, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একজন শ্রমিককে লাঞ্ছিত করার ঘটনায় সাভারের জামগড়া এলাকায় ডিকে গ্র"প নামের একটি তৈরি পোশাক কারখানার বিক্ষুবদ্ধ শ্রমিকরা বৃহস্পতিবার পাশের একটি বিপণি বিতানে ভাঙচুর করেছে। এ সময় ব্যবসায়ীরা বাধা দিলে দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। ঘটনার পর দুপুর আড়াইটার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা ৮/১০ টি যানবাহন ভাঙচুর করে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আলী শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিকে গ্র"পের অপারেটর মো. হালিম দুপুরে কারখানার ভেতরে ধুমপান করছিল। এক কর্মকর্তা দেখতে পেয়ে কারখানার ব্যবস্থাপককে বিষয়টি জানান। পরে ব্যবস্থাপক বিপ্লব মোল্লা শাস্তি হিসেবে হালিমকে জুতার মালা গলায় পরিয়ে কারখানার ভেতর ঘুরিয়ে বের করে দেন। এ ঘটনায় শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে উঠে। এক পর্যায়ে তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। দুপুর দুইটার দিকে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পাশের সমির প্লাজায় ভাঙচুর শুরু করে। তারা ওই ভবনের আরও কয়েকটি কারখানার শ্রমিকদেও দলে ভেড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ব্যবসায়ীরা শ্রমিকদের ভাঙচুরে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসআই মুরাদ জানান, সমির প্লাজার ব্যবস্থাপক মহসিন আলী, ব্যবসায়ী আবু সাঈদ ও ফিরোজ এবং ডিকে গ্র"পের অপারেটর নাহারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, দুপুর সাড়ে ৩টার দিকে পুলিশ শ্রমিক লাঞ্ছনার বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়। ক্ষতিগ্রস্ত সমির প্লাজার মালিক আবু শহীদ ভূঁইয়া দাবি করেন, হামলায় তার মার্কেটের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। ডিকে গ্র"পের শ্রমিক ওয়াসিম, বাবুল, সোহেল, শামীম, রোকসানা ও বিউটিসহ বেশ কয়েকজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপ্লব মোল্লাকে অপসারণসহ শ্রমিক লাঞ্ছনার বিচার না হলে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা। ডিকে গ্র"পের কর্মকর্তারা সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২০৫৫ ঘ.