২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পাঁচ 'রাজাকারের' বিরুদ্ধে করা মামলা থানায় নথিভুক্ত

মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে বাগেরহাটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঁচ রাজাকারের বিরুদ্ধে করা একটি মামলা থানায় নথিভুক্ত হয়েছে। শুক্রবার বাগেরহাট সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী শুক্রবার দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 02:04 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

বাগেরহাট, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যা ও লুটপাটের অভিযোগে বাগেরহাটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঁচ রাজাকারের বিরুদ্ধে করা একটি মামলা থানায় নথিভুক্ত হয়েছে। শুক্রবার বাগেরহাট সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী শুক্রবার দুপুরে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। সোমবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন সদর উপজেলার বারাকপুর গ্রামের গিয়াস উদ্দিন। মামলার আসামিরা হলেন- বাগেরহাট শহরের নাগের বাজারের বাসিন্দা আব্দুল কাইয়ুম মোল্ল্যা, সদর উপজেলার সায়ড়া গ্রামের শেখ আবুল কাশেম ওরফে কাশেম মাস্টার, শ্রীঘাট গ্রামের দুই ভাই রশিদ সরদার ও সাঈদ সরদার এবং দক্ষিণ খানপুর গ্রামের শওকত তরফদার। এ ছাড়া মামলায় অজ্ঞাত পরিচয়ের আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে। গিয়াস উদ্দিন অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় আসামিরা ষাটগম্বুজ ইউনিয়নের পূর্ব সায়েরা গ্রামের হিন্দু বাড়িগুলোতে ব্যাপক লুটপাট শুরু করে। গ্রামের মুকুন্দ বিহারী মিস্ত্রির বাড়িতে লুটপাটের সময় তার চাচা পাশে মগরা গ্রামের মহর আলী হাওলাদার কিছু লোকসহ এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাজাকার কমান্ডার কাশেম মাস্টার তাকে গুলি করে হত্যা করে মুকুন্দ বিহারী মিস্ত্রীর বাড়ির উঠানে ফেলে রেখে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৭ ঘ.