২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে হত্যার দায়ে পটুয়াখালীতে একজনের ফাঁসির আদেশ

পটুয়াখালীতে ছেলেকে হত্যার দায়ে শহীদ রাঢ়ী (৩০) নামে একব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 12:52 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

পটুয়াখালী, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীতে ছেলেকে হত্যার দায়ে শহীদ রাঢ়ী (৩০) নামে একব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। শহীদ রাঢ়ী জেলার দশমিনা উপজেলার চরগুনি গ্রামের বাসিন্দা। মামলার নথি থেকে জানা গেছে, গত বছরের ২৩ মে শহীদ রাঢ়ী তার ছেলে সোহেলকে (৭) পানিতে ডুবিয়ে হত্যা করেন। পরদিন পার্শ্ববর্তী খাল থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়। ওই দিনই শহীদের শ্বশুর আবদুর রাজ্জাক দশমিনা থানায় একটি মামলা করেন। পুলিশ শহীদকে গ্রেপ্তার করে। পরে তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে শ্বশুর বাড়ির লোকজনকে ফাঁসাতে ছেলেকে হত্যা কথা স্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.