২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাজারে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর বাজারে বৃহস্পতিবার ভোরে আগুন লেগে কমপক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে। শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) জসিম জানান, দমকল বাহিনী না আসায় এক ঘণ্টা স্থায়ী আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুড়ে যাওয়া দোকানগুলোর মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 12:37 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

মুন্সীগঞ্জ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর বাজারে বৃহস্পতিবার ভোরে আগুন লেগে কমপক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে। শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) জসিম জানান, দমকল বাহিনী না আসায় এক ঘণ্টা স্থায়ী আগুন স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পুড়ে যাওয়া দোকানগুলোর মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে আছে, ডিজিটাল স্টুডিও, মুদি, মনোহরী, বইয়ের দোকান প্রভৃতি। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে রওনা হওয়ার সময় আগুন নিয়ন্ত্রণে এসেছে জানতে পেরে দমকল বাহিনী আর সেখানে যায়নি। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। বিকেলে ওই এলাকার সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোকান মালিকদের সহায়তা হিসাবে ৫০ হাজার টাকা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএসবি/১৮৪৪ ঘ.